আরিফ বিল্লাহ।পিরোজপুর
পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি)র বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করা হয়েছে।পিরোজপুর জেলা ডিবি কর্মকর্তা মশিউর রহমান জানান পিরোজপুর জেলা পুলিশ সুপার, মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা,র সার্বিক দিকনির্দেশনায়, ডিবি ওসি মোহাম্মদ হোসেন আল মাহবুবের নেতৃত্বে এসআই পলাশ বিশ্বাস সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি'র) একটি চৌকস টিম মঙ্গলবার ১০ নভেম্বর আনুমানিক দুপুর ২ টায় বিশেষ অভিযান পরিচালনাকালে পিরোজপুর ইন্দুরকানি থানাধীন ৩ নং বালিপাড়া বাজার হইতে ৫০ পিস অবৈধ মাদক(ইয়াবা) ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ নিয়াজ উদ্দিন(২৭)কে গ্রেফতার করা হয়।গ্রেফতার নিয়াজের বিরুদ্ধে মামলা প্রকিয়াধীন।মাদক নির্মূলে ডিবির অভিযান অব্যাহত থাকবে।ডিবির প্রতিদিনের মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ জানান এলাকাবাসী।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.