
মোঃ আব্দুল আজিজ শেখ
রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসআরবি-৫, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক, পিএসসি, এডি।
বুধবার (১১ নভেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে রাজশাহী অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও কার্যকর যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহী, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রাজশাহী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.