
বাবলু শেখ রাজবাড়ী
জাতীয় নাগরিক পার্টি এমসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য জুলাই গণঅভ্যুষ্থনের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে ১১ ই নভেম্বর রাতে সন্ত্রাসীদের অগ্নি সংযোগের প্রতিবাদে রাজবাড়ী জেলা এমসিপি ১২ নভেম্বর সন্ধ্যায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধন করেছে ।
এ সময় মানববন্ধনে সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন দেশব্যাপী ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাস রাজ্যের প্রতিবাদ সহ এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাতজ তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নি সংযোগ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা ।
বক্তারা আরো বলেন জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা অবনতি ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা ।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা এনসিপির সদস্য সচিব
মোঃ পলাশ খান আব্দুল্লাহ, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুজামান, যুগ্ন সম্পাদক নাজমুল হোসাইন, গোয়ালন্দ উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন,
রাজবাড়ী সদর উপজেলা এনসিপির সদস্য মোঃ আসিফ শেখ ও আকরাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.