
আরিফ বিল্লাহ।
নেছারাবাদ(পিরোজপুর)
পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি)র পৃথক অভিযানে নেছারাবাদ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।১২ নভেম্বর সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধী আইনে এজাহার ভুক্ত আসামী মোঃগোলাম সরোয়ার (৫৫) একই মামলায় মোঃআবু সাইদ(২৮) এবং মাদক ব্যবসায়ী মোঃরানা(৪০) কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা ডিবি কর্মকর্তা মোঃ মশিউর রহমান। তিনি জানান পিরোজপুর জেলা পুলিশ সুপার, মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা,র সার্বিক দিকনির্দেশনায়, ডিবি ওসি মোহাম্মদ হোসেন আল মাহবুবের নেতৃত্বে এসআই পলাশ বিশ্বাস সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি'র) চৌকস টিম বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত নেছারাবাদে বিশেষ অভিযান পরিচালনা করে।এসময় নেছারাবাদ থানায় গত ২৬/১০/২৬ এফআইআর নং ১৫/১৭৫ এর ২০ নং এবং একাধিক মামলার আসামী মোঃ গোলাম সরোয়ার পিতাঃ হাবিব গোমস্তা সাংঃ সোহাগদল(বরছাকাঠী)
৪ নং ওয়ার্ড এবং ৫০০ গ্রাম অবৈধ মাদক(গাজা) সহ মোঃ রানা(৪০) পিতাঃআব্দুল মালেক সাংঃ সোহাগদল ৫নং ওয়ার্ড(রুপনগর) কে গ্রেফতার করা হয়।সরোয়ারকে সরাসরি কোর্টে প্রেরন করে রানার নামে মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে তাকে কোর্টে প্রেরন প্রক্রিয়াধীন।সন্ত্রাস বিরোধী অভিযানে এবং মাদক নির্মূলে ডিবির অভিযান অব্যাহত থাকবে।উপজেলা বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায় গোলাম সরোয়ার নিষিদ্ধ আওয়ামীলীগের বর্তমান কর্মকান্ড পরিচালনার অর্থদাতাদের মধ্যে অন্যতম।উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে কয়েকজন মামলার বাদী জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করে সরোয়ারকে আসামী র তালিকা থেকে বাদ দেবার জন্য জেলা ম্যাজিস্টেট থেকে এফিডেভিট
করানো হয়।যা খুবই দুঃখজনক।তারা ১২৮ পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আহমদ সোহেল মনজুর সুমনের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.