
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ জুলহাস উদ্দিন সরদার ওরফে চঞ্চল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৮টা ৩০ মিনিটে মহাদেবপুর থানা পুলিশের একটি দল উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ জুলহাস উদ্দিন সরদার ওরফে চঞ্চলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুলহাস উদ্দিন সরদার মহাদেবপুর উপজেলার চক উজাল গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে। তাঁর মায়ের নাম আলতা বানু।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.