
আরিফ বিল্লাহ।
নেছারাবাদ(পিরোজপুর)
আসন্ন স্হানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেছারাবাদের ১নং বলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে গনসংযোগ ও পথসভা করলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব।শুক্রবার বিকালে স্হানীয় জিলবাড়ি থেকে পঞ্চগ্রাম হাট(বিন্না বাজার) পর্যন্ত গনসংযোগ ও পথসভা করেন।
সকল শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে পথসভায় বিপ্লব বলেন বলদিয়া ইউনিয়নের সকল এলাকার অবকাঠামো অত্যন্ত দুর্বল এবং নাজুক।আল্লাহর রহমতে আপনারা যদি আমার পাশে থাকেন চিরজীবন আমি বলদিয়াবাসীর উন্নয়নে পাশে থেকে কাজ করে যেতে চাই।আপনারা যদি মনে করেন আমার চেয়ে কেউ যোগ্য প্রার্থী আছে আমি প্রয়োজনে আমি তার সাথে থেকে কাজ করে যাব। স্হানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সুশীল সমাজ এসময় উপস্হিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.