
এ.কে পলাশ কুমিল্লা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি এলাকার মোছা. ফাতেমা আক্তার মিথিলা মনি কোকিলা (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া এলাকার মোছা. জান্নাতুল ফেরদৌস মায়া (২৪)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান চালিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় ৪ নম্বর শশীদল ইউনিয়নের দাওয়াতুল হক তা'লীমুল কুরআন মাদরাসার পূর্ব পাশে মনির সরকারের বাড়ির সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্ (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদক পাচার প্রতিরোধে শুধু সীমান্তে চালান জব্দ কিংবা বাহক গ্রেফতার করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মাদক কারবারের অর্থের উৎস, মজুতকেন্দ্র, পরিবহন রুট ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা প্রকিয়াধীন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.