
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আগুনে পুড়ে পেট ও সংসার চালানোর একমাত্র সম্বল দোকান ও দোকানে থাকা মালামাল সবকিছু পুড়ে ছাই। শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের ২ নং দক্ষিণ রাজাপুরের রসুলপুর পাকার মাথায় কবির হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (২৬) এর দোকান আগুনে পুড়ে দোকানে থাকা মালামাল, নগদ অর্থ সহ সবকিছু ছাই হয়েছে। আজ (১৪ নভেম্বর) শনিবার আনুমানিক রাত ২ টায় আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার মতো সুযোগ ছিল না। গ্রামবাসীরা শত চেষ্টা করে আগুন নিভাতে ব্যর্থ হয়। খবর পেয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম শরণখোলা থানার সাব-ইন্সপেক্টর হাফিজুর রহমান সাব-ইন্সপেক্টর চিন্ময় মন্ডল সহ পুলিশ সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে পোড়া দোকানের মধ্যে আগুন ও ধোয়া দেখতে পাওয়া যায়। সকাল ৯ টায় শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আফতাব-ই- আলম ফায়ার ফাইটারদের নিয়ে আগুন ও ধোয়া নিভান। দোকান ঘর ও দোকানে থাকা মালামাল, নগদঅর্থ পুড়ে ক্ষতিগ্রস্ত রিয়াজ হাওলাদার ও তার মা হালিমা বেগম বলেন ফ্রিজ, সোলার, আইপিএস, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র মালামালসহ ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকানের মালিক রিয়াজ ও তার মা হালিমা বেগম বলেন পরিকল্পিতভাবে রাজনৈতিক কারণে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন আগুন কিভাবে লেগেছে বা আগুন কেউ লাগিয়েছে তা তদন্ত করে সঠিকভাবে বলা যাবে। শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আফতাব-ই- আলম বলেন আগুন যখন লাগে আমাদেরকে কেউ জানায়নি। সকালে আমাদেরকে ফোন করে জানায় তারপর আমরা সকালে এসে সবকিছু পুড়ে যাওয়ার মধ্যে আগুন ও ধোয়া দেখতে পাওয়া পাই । আমরা সেই আগুন ও ধোয়া নিবাই । কি কারণে আগুন লেগেছে বা কত টাকার ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.