নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১০ নং জাহাজমারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক মো. ইউসুফ।
দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতার মাধ্যমে স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ, মক্তব ও নূরানী মাদ্রাসায় অনুদান এবং অসচ্ছল পরিবারের খাদ্য, চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে আসছেন।
মেম্বার প্রার্থী হওয়ার বিষয়ে মো. ইউসুফ বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে নির্বাচিত করলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। ৫ নং ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার পরিবেশ সৃষ্টি, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসহায় মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের সেবা করতেই জনপ্রতিনিধি হতে চাই।
স্থানীয় বাসিন্দারা জানান, মো. ইউসুফ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তাঁরা। নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন বলে তাঁদের প্রত্যাশা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.