
এ.কে পলাশ কুমিল্লা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত ১৪ নভেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার হাতিরগাঁথা তিন রাস্তার মোড়ে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় মরহুম আবদুর রাজ্জাকের দোকানের সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ নাজমা বেগম (৩৬) ও মো. ওয়াসিম (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় রবি কন্ট্রাক্টরের বাড়ির পশ্চিম পাশের কাঁচা রাস্তা থেকে ৮ কেজি গাঁজাসহ মো. আবু তাহের ওরফে ফারুক (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পৃথক দুটি অভিযানে মোট ১১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.