
আরিফ বিল্লাহ
।নেছারাদ(পিরোজপুর)
সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি
গোপালগঞ্জ ৩ আসনের সাংসদ এসএম জিলানীর গোপালগঞ্জের বাড়ীতে আওয়ামীলীগের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দল।উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক তপু রায়হানের নেতৃত্বে ১৯ নভেম্বর বুধবার বাদ মাগরিব একটি শ্লোগান মুখরিত বিক্ষো়ভ মিছিল উপজেলার মিয়ারহাট থেকে শুরু করে ইন্দেরহাট মিয়ারহাট বন্দর প্রদক্ষিন করে যথাস্হানে এসে শেষ হয়।মিছিল শেষে বক্তব্যে তপু রায়হান বলেন গোপালগঞ্জে সেচ্ছাসেবক দলের অভিবাবক গোপালগঞ্জ ৩ এর সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ী পুড়িয়ে দেয়া হয়েছে।সারা দেশে একই ভাবে সন্ত্রাসী তান্ডব চালাচ্ছে পতিত স্বৈরাচারের দোসররা।আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে দোসরদের হুশিয়ার করে দিচ্ছি যে হাত দিয়ে তোমরা সন্ত্রাসী কার্যক্রম করছ সে হাত আমরা পুড়িয়ে দিতে পারি।আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার অপেক্ষায় আছি তিনি নির্দেশ দিলে আমরা গোপালগঞ্জ মাটিতে মিশিয়ে দেবার ক্ষমতা রাখি।প্রতিবাদ সমাবেশে সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ,বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.