
লুৎফর সিকদার
(নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ:
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফয়সাল কবিরকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। অন্যদিকে, রাজধানীর অপর একটি এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকেও আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ফয়সাল কবিরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফয়সাল কবির গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা লিয়াকত হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
একই দিন রাজধানীর অন্য একটি এলাকায় অভিযান চালিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করা হয়। গোয়েন্দা সংস্থার একটি দায়িত্বশীল সূত্র তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক খতিব মুফতি রুহুল আমিন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.