
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা
রোগী কল্যাণ সমিতির উদ্যোগে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন ১৫ দুস্থ ও অসহায় রোগী (হাম ও ডেঙ্গুতে) আক্রান্তদের মধ্যে পুষ্টিকর ফল ও স্যালাইন বিতরণ করা হয়। রোগী কল্যাণ সমিতি সরকারি অনুদান প্রাপ্ত একটি বেসরকারি সংস্থা। সংস্থাটি জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে গরিব, অসহায়, দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টায় সমিতির পক্ষ থেকে রোগীদের ডালিম, পেয়ারা, কমলা, আপেল এবং প্রয়োজনীয় স্যালাইন সহায়তা প্রদান করেন শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (রোগী কল্যাণ সমিতির সভাপতি) ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস উপজেলা সমাজসেবা অফিসার ও সদস্য সচিব আব্দুল্লাহ আল ফয়সাল। পুষ্টিকর ফল ও স্যালাইন বিতরণের সময় রোগীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনতা সহ দিকনির্দেশনা দেওয়া হয়। শরণখোলার দানশীল ও স্বেচ্ছাসেবী মানুষদের রোগী কল্যাণ সমিতির শরণখোলা উপজেলার সদস্য হওয়ার জন্য এবং দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য রোগী কল্যাণ সমিতির সদস্য হওয়ার জন্য অনুরোধ করেন সভাপতি ও সদস্য সচিব।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.