
মানসী সরকার (তৃষ্ণা)
স্টাফ রিপোটার বদলগাছি, নওগাঁ
পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৩নং ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় মধ্যরাতে চেকপোস্ট স্থাপন করে। রাত্রী অনুমান ০০.৩০ ঘটিকায় দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত ০৮(আট) জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে পিক-আপ যোগে নিয়ামতপুরের দিকে আসছে এই সংবাদ এর ভিত্তিতে চেকপোস্ট জোরদার করা হয়। অতঃপর অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানা পুলিশ পরিদর্শক মাহবুব এর নেতৃত্বে দুর্দান্ত অভিযান চালিয়ে ০৩ জন ডাকাতকে দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ সহ গ্রেফতার করা হয়। ডাকাত চক্রের অপর অজ্ঞাতনামা ৩/৪ জন ডাকাত কৌশলে পালিয়ে যায়।
ডাকাতদল র কাছে থেকে দেশীয় অস্ত্র, দড়ি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিক-আপ গাড়ি উদ্ধার করা হয়। ধৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে তাদের নাম-ঠিকানা ১। মোঃ রেজাউল করিম ওরফে লসিমন(৫০), পিতা- মৃত বছির উদ্দিন, সাং-ফারাদপুর, থানা- নওগাঁ সদর, জেলা- নওগাঁ ২। মোঃ সাগর, পিতা- বাবু মিয়া, পালক পিতা- বাচ্চু মিয়া, সাং- শান্তাহার(ইয়ার্ড কলোনী), থানা- আদমদীঘি, জেলা- বগুড়া, ৩। মোঃ রিমন হোসেন(২৩), পিতা- মোঃ আমজাদ হোসেন, সাং- চক গোয়ালী, থানা- নওগাঁ সদর, জেলা- নওগাঁ বলিয়া জানা যায়।
পলাতক অজ্ঞাতনামা আসামীদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ চলমান আছে। তারা প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়। ডাকাত মোঃ রেজাউল করিম ওরফে লসিমন এর ডাকাতি চুরিসহ পূর্বের ০৮ টি মামলা, ডাকাত মোঃ সাগর এর পূর্বের চুরি-ডাকাতি, মাদকসহ মোট ০৫ টি মামলা, মোঃ রিমন হোসেন(২৩) এর পূর্বের ০১ টি মামলা রয়েছে। এ সমস্ত ডাকাত চক্র ইতিপূর্বে রাজশাহী, নাটোর, নওগাঁয় ডাকাতি করেছে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.