
আরিফ বিল্লাহ।পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের হাতে সদর উপজেলা থেকে ২০ পিচ ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর ডিবি কর্মকর্তা মোঃ মশিউর রহমান।মশিউর রহমান বলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার, মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক নির্দেশনায় এসআই মোঃ আবদুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি'র) একটি চৌকস টিম ২১/১১/২০২৬ খ্রি. সন্ধা ৬ঃ২০ ঘটিকায়, বিশেষ অভিযান পরিচালনাকালে পিরোজপুর সদর থানাধীন ৬নং শারীক তলা, ডুমিরিয়া ইউনিয়ানের রানিপুর বটতলা আরিফ শেখ এর পোল্টির ফার্মের সামনে রাস্তার উপর থেকে (২০) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আরিফ শেখ (৩৫) কে গ্রেফতার করা হয়।
মামলা প্রক্রিয়াধীন।মাদক নির্মূলে ডিবির অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.