
বাবলু শেখ,জেলা প্রতিনিধি
রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার ৪ বছরের ছোট্ট শিশু অপর্ণা মালো। অন্য শিশুদের মত হাসি-খেলা আর দুরন্তপনায় সময় কাটানোর কথা, সেই বয়সেই কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় বাবা গকুল মালো। মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারটি।
শিশু অপর্ণা মালো রাজবাড়ী সদর উপজেলার পৌরসহরের ৬নং ওয়ার্ডের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা,তার পিতা গকুল মালো, মাতা জয়া রাণী সরকার এই দরিদ্র পরিবারের বাবা মা দীর্ঘদিন ধরে তার শারীরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।
গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার মিরপুর-১ এলাকার Labaid Ltd (Diagnostics)-এ প্রথম আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করানো হয়। এরপর ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে দ্বিতীয়বার আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করানো হয়।
পরবর্তীতে National Institute of Kidney Diseases & Urology (NIKDU)-তে তৃতীয়বার পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির কিডনি-সংক্রান্ত জটিলতার বিষয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসক ।
পরিবারের অসহায় বাবা ও মা জানান, অপর্ণার উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোরে অবস্থিত Christian Medical College and Hospital (CMC Vellore)-এ নেওয়া প্রয়োজন। কিন্তু উন্নত চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য নেই অসহায় পরিবারটির।
একটি ছোট্ট শিশুর জীবন বাঁচাতে এখন প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা। আপনাদের সামান্য সহযোগিতাও হতে পারে অপর্ণার চিকিৎসার বড় অবলম্বন। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং হৃদয়বান মানুষের কাছে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবার ।
একটি শিশুর জীবন বাঁচানোর লড়াইয়ে আপনার সহযোগিতা হতে পারে পরিবারের জন্য নতুন আশার আলো।
আর্থিক সহযোগিতা ও যোগাযোগ:
বিকাশ নাম্বার অপর্ণার মাতা জয়া রানী সরকার :০১৭৪৩৩১৭১২২
নগদ নাম্বার : ০১৮৭০৪৩১১৮৭
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.