
মোঃ মনিরুজ্জামান তালুকদার,
কলাপাড়া উপজেলা প্রতিনিধি।।
‘'আগুন সন্ত্রাসের দিন শেষ, সবার আগে বাংলাদেশ,, এই স্লোগানকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ ও নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
কলাপাড়া উপজেলা বিএনপি, মহিপুর থানা বিএনপি ও কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
কর্মসূচি সফল করতে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
আয়োজকরা জানান, দেশের গণতন্ত্র রক্ষা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.