
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সরাসরি নির্দেশনায়, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিয়ামুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ও বর্তমান প্রযুক্তি ব্যাবহার করে, অনেক কেসের আসামী পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান ও সুরমা এনজিওর মালিক,মোঃসাবেদুল ইসলাম রনি কে ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানার স্পেশাল অভিযানে পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের পরিকল্পনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকা জেলার সাভার থানা এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করে অদ্য ইং ২৪/১১/২০২৬ তারিখ মধ্যরাতে ১১ (এগারো) টি ওয়ারেন্টভুক্ত আসামী তার মধ্যে ০৩ (তিন) টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টি আসামী মোঃ ছবেদুল ইসলাম রনি, চেয়ারম্যান, পাটিচরা ইউনিয়ন পরিষদ থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে পত্নীতলা থানা এবং নওগাঁ সদর থানায় মোট ১১ টি ওয়ারেন্ট রয়েছে যার মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন যাবত তিনি পলাতক অবস্থায় ছিলেন। তাকে গ্রেফতার করতে পারায় পত্নীতলা এলাকার বেশ কিছু জনগণ উল্লাস প্রকাশ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি একটা এনজিও চালিয়ে হাজারো মানুষের শত কোটি টাকা আত্মসাৎ করে দীর্ঘ দিন থেকে পলাতক ছিল।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.