
*লুৎফর সিকদার*
(নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ:
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে যোগদান করলেন মোঃ হেলালউদ্দিন ভূইয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে সদ্য যোগদান করেছেন জনাব মোঃ হেলালউদ্দিন ভূইয়া। তাঁর যোগদান উপলক্ষে তাঁকে ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানান গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়।
জনাব মোঃ হেলালউদ্দিন ভূইয়া ৩৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২০১৪ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তিনি জেলার বর্তমান আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), গোপালগঞ্জ'সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.