
[চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।
একই দিন ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে রঘুনাথপুর বিওপির আরেকটি বিশেষ টহলদল পাঁকা ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু জব্দ করে।
জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.