
হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া ( নোয়াখালী)
পায়ে অস্ত্রোপচার হওয়া এক অসুস্থ শিশুর ওষুধের ব্যয় নির্বাহে আর্থিক সহযোগিতা করেছেন হাতিয়া উপজেলা নতুন নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবু দাশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিশুটির পরিবারের হাতে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
হাতিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিশুটির চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং অস্ত্রোপচার-পরবর্তী (পোস্ট-অপারেটিভ) ওষুধ কেনার খরচ মেটাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অসুস্থ শিশুটি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে প্রত্যাশাই সবার। শিশুটির নিরবচ্ছিন্ন চিকিৎসা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.