বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১৭ বছরের নির্যাতনেও আপসহীন, শরীফকে চেয়ারম্যান দেখতে চান এলাকাবাসী কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায় ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল সালথায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান চার মাসেই বাজিমাত ওসি সাজেদুলের, দাউদকান্দিতে ১.৮৪ লাখ ইয়াবা উদ্ধার বুড়িরচর ৫ নং ওয়ার্ডে জনসেবায় আসতে চান ছাত্রনেতা মেহেদী ইসলাম লিমন নিঝুম দ্বীপের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় আমিরুল মুমিন বাবলু জাহাজমারা ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ ইসমাইল হোসেন সালথায় কৃষকদলের আটঘর ইউনিয়ন কমিটি ঘোষণা,সভাপতি আতিকুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত

নিঝুম দ্বীপের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় আমিরুল মুমিন বাবলু

  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আমিরুল মুমিন বাবলু। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয় এলাকাবাসী।

আমিরুল মুমিন বাবলু নিঝুম দ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে বিভিন্ন সময়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকায় অবস্থানকালে তিনি আটক হন এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে ১ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন।

এ বিষয়ে আমিরুল মুমিন বাবলু বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক জীবনে অনেক প্রতিকূলতা, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। এমনকি কোটা আন্দোলনের সময় ঢাকায় আটক হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, “১ নং ওয়ার্ডের সাধারণ মানুষ যদি আমাকে তাঁদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে দল-মতনির্বিশেষে সবার জন্য কাজ করব। বিশেষ করে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা এবং সামাজিক সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। আমি জনপ্রতিনিধি হতে চাই মানুষের সেবা করার জন্য। মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য।

বাবলু বলেন, “আমি বিশ্বাস করি, এলাকার মানুষের সহযোগিতা ও ভালোবাসা থাকলে ১ নং ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব।

স্থানীয়দের প্রত্যাশা, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নিঝুম দ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে। আমিনুল মোমিন বাবলুকে মেম্বার বানালে।।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park