বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১৭ বছরের নির্যাতনেও আপসহীন, শরীফকে চেয়ারম্যান দেখতে চান এলাকাবাসী কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায় ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল সালথায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান চার মাসেই বাজিমাত ওসি সাজেদুলের, দাউদকান্দিতে ১.৮৪ লাখ ইয়াবা উদ্ধার বুড়িরচর ৫ নং ওয়ার্ডে জনসেবায় আসতে চান ছাত্রনেতা মেহেদী ইসলাম লিমন নিঝুম দ্বীপের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় আমিরুল মুমিন বাবলু জাহাজমারা ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ ইসমাইল হোসেন সালথায় কৃষকদলের আটঘর ইউনিয়ন কমিটি ঘোষণা,সভাপতি আতিকুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত

২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল

  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে ২০ বছর পূর্তি উপলক্ষে বিশাল বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আসর নটখোলা জলকারপাড়া গোরস্থান মাঠ প্রাঙ্গণে নটখোলা গোরস্থান ও যুব সমাজের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
মোঃ মজিবুর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক স্কলার আবু ত্বহা মুহাম্মদ আদনান, তালিবে ইলম ও দাঈ ইলাল্লাহ, ঢাকা।
মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান বিশ্বের প্রসিদ্ধ ক্বারীদের অন্যতম বাংলাদেশের প্রধান ক্বারী শায়খুল কুররা শাইখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী, ঢাকা। তাঁর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত মাহফিলে বিশেষ আবহ সৃষ্টি করে।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শহিদুল হক আনসারী, খতিব, দক্ষিণ নূর জামে মসজিদ, ঢাকা এবং মুফতি শহিদুল ইসলাম, বোয়ালমারী মাদ্রাসা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও
সোনাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহা. ছরোয়ার হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

মাহফিলে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
আয়োজকরা জানান, দীর্ঘ ২০ বছর ধরে এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park