বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

ন‌ওগাঁর নিয়ামতপুরে দুর্যোগ প্রশমন দিবস ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ ও উদ্ধারবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নিয়ন্ত্রণ, অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং বহুতল ভবনের দোতলা থেকে মানুষকে নিরাপদে উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয়। একই দিন বিকেল ৩টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়।
দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রদর্শিত মহড়ায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে আগুন লাগলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়, অগ্নিকাণ্ডের সময় কীভাবে নিরাপদ স্থানে যেতে হয় এবং বাসাবাড়ির দোতলায় আটকে পড়া ব্যক্তিদের কীভাবে উদ্ধার করা যায়, তা ব্যবহারিকভাবে দেখানো হয়। এ সময় অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্ঘটনা মোকাবিলা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী তারেক আজিজ পূজা উদযাপন কমিটির সভাপতি ভীম বর্ণমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
এদিকে, একই দিন বিকেল ৩টায় নিয়ামতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পূজার সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে নিরাপত্তাবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park