রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, বাধা দিতে গেলে হত্যার হুমকি সাতক্ষীরার তালায় মাছ চুরির অভিযোগে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন ভিপি অমর কৃষ্ণ দাস শৈলকুপায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত ঝিনাইদহে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত শরণখোলায় বাওয়ালী, মৌয়ালী ও জেলে পরিবারের শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ভারত থেকে নতুন ১৮টি বগি পার্বতীপুর হয়ে সৈয়দপুরে এখন রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর চার ভরি স্বর্ণালংকার ফেরত না দেওয়ার দাবি, নাতনিকে দেখতে গিয়েও হুমকির অভিযোগ

সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে গোপালগঞ্জে পূজা মণ্ডপে এসপি মো. হাবীবুল্লাহ

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

লুৎফর সিকদার,
গোপালগঞ্জ:

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। পূজা উৎসবকে কেন্দ্র করে জেলার প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করছেন তিনি।
পরিদর্শনকালে আয়োজক ও স্থানীয়দের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর, মানবিক গোপালগঞ্জ তথা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
দুর্গাপূজা যেন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার স্পষ্ট বার্তা দেন—গোপালগঞ্জবাসীর নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে তিনি বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া, পূজাকেন্দ্রীক যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বা জরুরি মুহূর্তে তাৎক্ষণিক সহায়তার জন্য ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ অথবা গোপালগঞ্জ পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০১০০২৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। পূজার নিরাপত্তা সংক্রান্ত যেকোনো তথ্য বা সন্দেহজনক কিছুর খবর দ্রুত পুলিশকে জানানোর জন্য জেলার আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ, গোপালগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park