
শরিফুল হাসান,
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নয়টি পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা দিয়েছেন সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক ও আটঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসান আশরাফ।
বুধবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত মোটরসাইকেলের বহর নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে সালথা-নগরকান্দার উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উদ্যোগ ও পরিকল্পনার প্রশংসা করেন হাসান আশরাফ। তিনি বলেন, “মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সালথা-নগরকান্দার উন্নয়ন নিয়ে যে স্বপ্ন দেখেন, তা বাস্তবায়নে তাঁর সঙ্গে করে কাজ করে যেতে চাই।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে হাসান আশরাফ বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আটঘর ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এলাকার মানুষের সমস্যা সমাধান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর অগ্রাধিকার। স্থানীয় মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে এসব ক্ষেত্রে কাজ করতে চান তিনি।
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান হাসান আশরাফ। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।