রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চালককে কুপিয়ে ছিনতাই, অভিযোগের পর পরই ছিনতাইকারী গ্রেফতার ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ডা. লিটন ‎ সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: ডা. শফিকুর রহমান রাজশাহীতে ডিবির ধাওয়ায় মাদকসহ গাড়ি ফেলে পালালেন মাদক সম্রাটরা বানারীপাড়া-উজিরপুরে মাদক কারবারের অভিযোগ ঘিরে উত্তেজনা, নিরাপত্তা চেয়েছেন জিয়াউর রহমান পার্বতীপুরে ল্যাম্ব এর ৫০ বছর পূর্তিতে- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সালথায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন কৃষ্ণা বাড়ই রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার; বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা

সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: ডা. শফিকুর রহমান

  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

১১ দলীয় লংমার্চ কালীগঞ্জে প্রবেশ, জনগণের দাবি পূরণে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

মোঃ মাসুদ রানা (ঝিনাইদহ) প্রতিনিধি:

সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় জোটের লংমার্চ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রবেশ করেছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৪৮ মিনিটে লংমার্চটি কালীগঞ্জে পৌঁছালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান।
কালীগঞ্জে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আপনারা সবাই জানেন আমরা কেন রাস্তায় নেমেছি। এ দাবি আমাদের দলের নয়, এ দাবি জনগণের। জনতার দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নামতে চাইনি। কিন্তু সরকার আপনাদের অপমানিত করেছে।
তিনি বলেন, আমরা কথা দিচ্ছি, আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। আমরা আপনাদের সঙ্গে আছি। এই একটি দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে যাবে।
গণভোটের রায় বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, গণভোট বাস্তবায়ন হলে দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যায় থাকতো না। সরকার দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি আদায়ে প্রয়োজনে এক দফার আন্দোলনের ডাক দেওয়া হবে।
তিনি আরও বলেন, আন্দোলনের যখন ডাক আসবে, কথা দিচ্ছি, আমরা জনগণকে ধোঁকা দেবো না।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে ১১ দলীয় জোট এ লংমার্চ কর্মসূচি পালন করছে।
এর আগে লংমার্চের অগ্রভাগে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে বক্তব্য দেন। এ সময় তিনি হাদি হত্যার বিচার দাবি করেন।
এদিকে জামায়াত নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, চাটুকারদের কথায় নয়, ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করেন, আমরা সহযোগিতা করবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park