বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুখচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ইসমাইল হোসেনকে ঘিরে আলোচনা কুমিল্লায় নিখোঁজের দু্ইদিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪ ১৭ বছরের নির্যাতনেও আপসহীন, শরীফকে চেয়ারম্যান দেখতে চান এলাকাবাসী কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায় ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল সালথায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান চার মাসেই বাজিমাত ওসি সাজেদুলের, দাউদকান্দিতে ১.৮৪ লাখ ইয়াবা উদ্ধার বুড়িরচর ৫ নং ওয়ার্ডে জনসেবায় আসতে চান ছাত্রনেতা মেহেদী ইসলাম লিমন নিঝুম দ্বীপের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় আমিরুল মুমিন বাবলু

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪

  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ঘটে যাওয়া একটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুজন সরাসরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, এর আগে গভীর রাতে নগরীর টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা এলাকার জাহিদ হাসান (১৯), মুরাদনগরের জীবন ওরফে সাগর (২২), কাপ্তান বাজার এলাকার মাসুম বিল্লাল (২১) ও নন্দীর বাজার এলাকার জাহিদ (২২)।

পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর দিনগত রাতে ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ভিডিও ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park