
স্টাফ রিপোর্টর :
মোঃ উমর ফারুক
নাটোর গুরদাসপুর এ রাবারডাম সাপ গাড়ি এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে জুয়া খেলার মহোৎসব। গুরুদাসপুর থানার রাবারডাম সাবগারি বাজার এলাকার সাবেক মেম্বার মোঃ হান্নান মিয়া এর নেতৃত্বে চলছে জুয়া খেলার আসর। এতে এলাকার যুব সমাজ হুমকির মুখে পড়ছে। জুয়া খেলার নেশায় পরে যুব সমাজ বিভিন্ন ভাবে চুরি, ছিনতাই সহ নানা রকম অপরাধ মূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে বলে জানা যায়। এলাকা বাসির মনে এ বিষয়ে রয়েছে প্রচুর ক্ষোভ। এলাকা বাসি জানান এভাবে প্রকাশ্য জুয়া খেলার কারণে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং যুব সমাজের উপরে এর বিরূপ প্রভাব পড়ছে। এই বিষয়ে গুরুদাসপুর থানা ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান এ বিষয়ে আমরা এখনো কোনো তথ্যও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নিব।