শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাপাহারে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক নওগাঁয় পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার, মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশা জব্দ নওগাঁর মান্দায় মাদক বিষয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ তিনজন গ্রেপ্তার নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরধরে জোরপূর্বক জমি জবরদখল,বসতবাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সালথায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও লিফলেট বিতরন রাজবাড়ীর কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট হওয়া স্বাভাবিক ব্যাপার বললেন ডাঃ ইসরাত জাহান উম্মন কাশিয়ানী বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শহিদুল ইসলাম এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সায়েদাবাদে বিআরটিএর সচেতনতামূলক কর্মসূচি

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লার লালমাইয়ে বিপুল পরিমাণ দেশীয় ধারালো ও আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে এসআরবি।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের বানানো ও বিক্রির বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পর বিষয়টি যাচাই-বাছাই শুরু করে এসআরবি। পরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আবু মোহাম্মদ তৌকিরি নেওয়াজ আসিফের বাড়িতে অভিযান চালায় এসআরবি। অভিযানে দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

এসআরবি ১১ সিপিসি ২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্রর প্রদর্শন করতেন আসিফ। তা আমাদের নজরে আসলে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজ খবর নিয়ে আজকে সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র আসিফ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park