
আরিফ বিল্লাহ।
নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের নেছারাবাদে ফরিদ হোসেন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে সমবায় সমিতির নাম করে হাজার হাজার গ্রাহকদের সাথে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে।পপুলার মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং সোস্যাল ডেভলপমেন্ট অরগানাইজেশন (এসডিও)নামে আর্থিক প্রতিষ্ঠান খুলে কোন প্রকার নিয়মনীতি না মেনেই দ্বিগুন ফেরত দেয়ার শর্তে আমানত গ্রহন করেন।উপজেলা সমাজসেবা অফিস জানায় এধরনের আমানত গ্রহন করা সম্পূর্ন নিয়মবহির্ভূত এবং পপুলার সমবায় সমিতি আমাদের আওতাভুক্ত নয় আমরা তাদের কোন দায়ভার নেবনা।
গ্রাহকদের অভিযোগ দ্বিগুন ফেরত দেবার শর্তে বিভিন্ন মেয়াদে এককালীন সাপ্তাহিক মাসিক ভিত্তিতে আমাদের কাছ থেকে আমানত গ্রহন করে মেয়াদোত্তীর্ণের পরে শর্তমাফিক টাকা ফেরত দেয়াতো দুরের কথা
আসল টাকাও ফেরত দিচ্ছেনা।অভিযোগকারীদের মধ্যে অনেকেই বলেন একজনের চেক আরেকজনের নামে ডিসনার করিয়ে
মামলা দিয়ে দ্বিগুন তিনগুন টাকা নেবার অনেক অভিযোগ পাওয়া গেছে ফরিদ হোসেনের বিরুদ্ধে।নাম প্রকাশে অনিচ্ছুক সমবায় সমিতির সাবেক এক কর্মকর্তা বলেন ফরিদ হোসেন গ্রাহকদের টাকা দিয়ে নামে বেনামে বিভিন্ন যায়গায় জমি কিনছেন গ্রাহকরা টাকা চাইতে আসলেই কর্মকর্তা কর্মচারীদের দিয়ে হুমকি দিচ্ছেন।অভিযোগের বিষয়ে ফরিদ হোসেনের সাথে যোগাযোগের চেস্টা করলে বারবার অফিসে গিয়ে
তাকে পাওয়ানযায়নি।ব মুঠোফোনে
ফোন করলে তিনি রিসিভ করেনি।তার অফিসের কর্মকর্তাদের কাছ থেকে কোন সহযোগীতা না পাবার পর জাহিদুল ইসলাম নামে এককর্মকর্তা ওনার সাথে কথা বলে সমাধান করবেন বলে জানান।