শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আরিফুল ইসলাম আরিফ কে সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আরিফুল ইসলাম আরিফ।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে স্থানীয়দের মধ্যে তাঁকে নিয়ে আলোচনা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

আরিফুল ইসলাম আরিফ সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, সামাজিক সংকট ও স্থানীয় উন্নয়ন নিয়ে আরিফুল ইসলাম আরিফ নিয়মিতভাবে কাজ করার চেষ্টা করেছেন।

দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসী বলেন আরিফ জনপ্রতিনিধি না হয়েও রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, সামাজিক অবকাঠামোসহ ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে আরিফুল ইসলাম আরিফ বিভিন্ন সময়ে কথা বলেছেন এবং সমাধানের উদ্যোগ নিয়েছেন।

এলাকাবাসীর মতে, আরিফ মেম্বার নির্বাচিত হলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি ভূমিকা রাখার সুযোগ পাবেন। তাঁদের প্রত্যাশা, শিক্ষিত ও তরুণ নেতৃত্ব হিসেবে আরিফুল ইসলাম আরিফ জনপ্রতিনিধির দায়িত্ব পেলে ৬ নম্বর ওয়ার্ডের যোগাযোগব্যবস্থা, সামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে তিনি মামলা ও হয়রানির মুখোমুখি হয়েছেন।

তাঁদের ভাষ্য, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তিনি এলাকায় সক্রিয় থেকেছেন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

এ ছাড়া মামলা-হামলা, অন্যায় ও অনিয়মের অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান নেওয়ার কারণেও স্থানীয়ভাবে তাঁর পরিচিতি তৈরি হয়েছে বলে জানান এলাকাবাসী।

আরিফুল ইসলাম আরিফ বলেন, আমি দীর্ঘদিন ধরে ৬ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে আছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশাগুলো কাছ থেকে দেখেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চাই।

তিনি বলেন, জনপ্রতিনিধিত্বের সুযোগ পেলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে কাজ করতে চাই।

স্থানীয়দের মতে, নির্বাচন সামনে রেখে সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে আরিফুল ইসলাম আরিফের সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা ও স্থানীয় পর্যায়ে সক্রিয়তা নিয়েও আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park