মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২ রাজবাড়ীতে ডাক পিয়ন সহ চতুর্থ শ্রেণী কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা দায় চাপিয়ে কর্মকর্তাদের দায়মুক্তির চেষ্টা শিবগঞ্জে এসআরবির বড় অভিযান: বিপুল পরিমাণ কফ সিরাপ ও বিদেশি মদ উদ্ধার সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৮ বছরের শিশু নাহিদের: পাগলপ্রায় মা-বাবা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরির আসামিসহ গ্রেপ্তার ১৪ দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২

সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৮ বছরের শিশু নাহিদের: পাগলপ্রায় মা-বাবা

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

সালথা (ফরিদপুর

ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ খান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ খারদিয়া গ্রামের মো. নাজমুল খানের ছেলে।

নিহতের পরিবার জানান, সোমবার সকালে বাড়ির আশপাশে অবস্থান করার সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে শিশু নাহিদ। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত নাহিদকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আদরের সন্তান নাহিদের এমন আকস্মিক মৃত্যুতে পাগলপ্রায় মা-বাবা। এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে। মাত্র আট বছর বয়সে শিশুটির এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মোল্যা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park