
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়। জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও যুব সংগঠনের অনুদানের চেক সহ গাছের চারা রোপন ও গাছের চারা বিতরণ করা হয়। শরণখোলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে যুব র্যালী শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে শেষ হয়। যুব র্যালী শেষ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল ফয়সালের উপস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন সুজন, শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার আলোচনা শেষে যুব সংগঠনের অনুদানের চেক ও যুব ঋণের চেক এবং গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী এনজিও প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।