রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে যুব দিবস পালিত সালথায় যুবদলের আহব্বয়ক হাসান আশরাফকে জয়কাইলবাসীর গণসংবর্ধনা কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল শরণখোলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে মাছ ও চিংড়ির রোগবালাই প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক, পলাতক ২ দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

মো: আরিফুল ইসলাম

পাবনার ভাঙ্গুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হোসেন। সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. একরামুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হোসেন, যুব উদ্যোক্তা ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, রেললাইন দক্ষিণপাড়া যুব সংগঠনের সভাপতি মো. সুজন আহম্মেদ, সফল যুব উদ্যোক্তা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সরকার হুমায়ূন আহমেদ মুন, মো. সাগর হোসেন এবং সফল যুব উদ্যোক্তা মো. রাফিউল ইসলাম রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা পেলে যুবসমাজ আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ও উদ্যোক্তা হতে আগ্রহী যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হোসেন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের অংশগ্রহণ আরও জোরদার করা এবং তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park