মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২ রাজবাড়ীতে ডাক পিয়ন সহ চতুর্থ শ্রেণী কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা দায় চাপিয়ে কর্মকর্তাদের দায়মুক্তির চেষ্টা শিবগঞ্জে এসআরবির বড় অভিযান: বিপুল পরিমাণ কফ সিরাপ ও বিদেশি মদ উদ্ধার সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৮ বছরের শিশু নাহিদের: পাগলপ্রায় মা-বাবা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরির আসামিসহ গ্রেপ্তার ১৪ দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২

কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

লুৎফর সিকদার গোপালগঞ্জ:-

গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার দুটি স্কুলের বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটলেও প্রধান শিক্ষকদ্বয় কোনো আইনী পদক্ষেপ না নেয়ায় সংশ্লিষ্ট এলাকা সমুহে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্র জানায় উপজেলার মধ্যকান্দি গ্রামের ১৮৬ নং শচীন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলটি চুরি এবং জাতীয় পতাকার স্ট্যান্ডটি কে বা কারা ভেঙ্গে ফেললেও প্রধান শিক্ষক চোর ধরার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। টিউবওয়েল না থাকায় শিক্ষার্থীরা পানি পান করতে পারছেনা। জাতীয় পতাকার স্ট্যান্ড ভেঙ্গে ফেলায় তা মাটিতে পুতে রাখা হয়েছে। এখন সেটি বাকা হয়ে যাওয়ায় দেখে অমর্যাদাকর মনে হয়।
চোর ধরার জন্য থানায় অভিযোগ দেয়া হয়েছে কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ বালা বলেন, আমি এসএমসি সভাপতি ও সংশ্লিষ্ট এটিওকে জানিয়েছি। তবে থানায় জিডি বা অভিযোগ করিনি। এলাকার কেউ না কেউ চুরি করেছে টিউবওয়েলটি।
এদিকে ১৬১ নং কুমারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থাপিত শিক্ষার্থীদের খেলার সামগ্রী স্লিপারটি চুরি হয়ে গেছে বলে স্থানীয়রা জানায়। দোলনাটি সংস্কার করা হয় না। অন্যান্য কোনো উপকরনও নাই। প্রধান শিক্ষক ববিতা বিশ্বাস ল্যাপটপ বাড়ীতে নিয়ে গেছেন। বিদ্যালয়টিতে সরকারি কোনো নিয়মনীতি মানা হয় না। শিক্ষার্থীরা অভিযোগ করেছে হেড ম্যাডাম ববিতা বিশ্বাস তাদেরকে গাইড কিনতে বলেছে। লেকচার গাইড না কিনলে হেড ম্যাডাম মারপিট বা বকাঝকা করেন। এসব অভিযোগ নিয়ে আলাপ করার জন্য ওই বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক ববিতা বিশ্বাস বলেন, বিদ্যালয়ে সাংবাদিকদের প্রবেশ এবং তথ্য প্রদান নিষিদ্ধ করেছেন কোটালিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত। আপনারা কিছু জানতে চাইলে তার সাথে কথা বলেন।
এলাকার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন,স্লীপারটি এলাকার কেউ নয় বরং ববিতা ম্যাডাম চুরি করে বিক্রি করে দিয়েছেন।
এ ব্যাপারে আলাপ করার জন্য কোটালিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তের সাথে মোবাইল ফোনে আলাপ করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park