সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা

কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, দেশাত্মবোধক সংগীত পরিবেশনা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গৌরাঙ্গ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি এবং সাবেক ছাত্রদল নেতা হাফিজুর রহমান,জহির হাসান মোহনসহ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপজেলা সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। পরে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park