সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জামায়াত-শিবির ১১ দলীয় জোটের নামে যেসব কর্মকাণ্ড চালাচ্ছে, তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তাদের রাজনৈতিক ষড়যন্ত্র প্রতিহত করতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমান যেভাবে রাষ্ট্র পুনর্গঠনে নিরলসভাবে কাজ করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও একইভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের মধ্যে তাঁরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকার কাজ করছে। তবে সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে জামায়াত-শিবির তৎপর রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু বিএনপির রাজনৈতিক অবস্থান নয়, বরং এটি বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থান হওয়া উচিত। একাত্তরে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা লুৎফুজ্জামান লেন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park