সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা

রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ সোহেল রানা রাজশাহী

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দূর্গম সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ০৪৫০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন পল্টন নামক এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কিছু অসাধু চক্র অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌছালে মাদককারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে তল্লাশী করে বাইসাইকেল এর পেছনের সীটে বস্তায় বাঁধা অবস্থায় ৫৫ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও বাইসাইকেল চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই দিনে রাত্রি আনুমানিক ০৫০০ ঘটিকার সময় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ রাজাবাড়ী চেকপোস্ট এর টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন তালধারী নামক স্থানে কিছু চোরাচালানী মালামাল বিক্রয়ের উদ্দেশ্যে লুকানো অবস্থায় রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কোন চোরাকারবারীকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে টহল দল কর্তৃক ব্যাগটি খুললে তার মধ্য হতে ৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহীর শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park