সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা

ইনানীতে ৩৪ পদের খাবার দিয়ে রাষ্ট্রপতিকে আপ্যায়ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৬৯৪ বার পঠিত

দিদারুল আলম জিসান- (কক্সবাজার)

কক্সবাজার সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ জুলাই) মেরিন ড্রাইভ সড়ক হয়ে উখিয়ার ইনানীতে সমুদ্র ও সামুদ্রিক মাছ উপভোগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ইনানীর সাগরতীরের পালংকি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করেন রাষ্ট্রপতি। সেখানে পৌঁছে স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনানসহ কেক কাটেন।

পালংকি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়েছেন রাষ্ট্রপতি। খাবারের পদে ছিল—সাদা ভাত, লইট্যা ফ্রাই, রুপচাঁদা মাছ, শুঁটকি ভর্তা, সামুদ্রিক চিংড়ির পাতুরি, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ইত্যাদি।

রাষ্ট্রপতির জন্য দুপুরে পরিবেশন করা খাবারের মেন্যুতে আরও ছিল—পাহাড়ি মোরগ, পালং শাক দিয়ে পনির, ডাল মাখানী, কালা ভুনা, নানা রকমের মিষ্টান্নসহ ৩৪টি পদ।

তবে রাষ্ট্রপতি কেবল কক্সবাজারের খাবারই খেয়েছেন বলে জানান পালংকি রেস্তোরাঁর মালিক টিপু সোলতান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন পালংকি রেস্তোরাঁয়। অনেক খাবারের মাঝে কোরাল মাছসহ কক্সবাজারের খাবারই খেয়েছেন তিনি।’

দুই দিনের সফর শেষে সোমবার বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে সরকারের পদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

গত ২৯ জুলাই বান্দরবানে রাত্রিযাপনের পর ৩০ জুলাই সকালে কক্সবাজারে পৌঁছান রাষ্ট্রপতি। বিকেলে সমুদ্রদর্শন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত জলতরঙ্গ রিসোর্টে রাত্রিযাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park