শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

নাটোর বড়াইগ্রামে এক রাতে ১১ টি বৈদ্যুতিক মিটার চুরি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার :উমর ফারুক

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক রাতে ১১টি বৈদ্যুতিক মিটার চুরির পর মোবাইল নম্বর রেখে তাতে টাকা পাঠাতে বলেছে সংঘবদ্ধ চোর চক্র। সোমবার রাতে উপজেলার গোপালপুর, কুণ্ডুপাড়া, লক্ষ্মীকোল ও রয়না ভরট এলাকা থেকে এসব চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ৮টি মিটার গভীর নলকূপের, দুটি চালকলের ও একটি কাঠমিলের।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ঝড়সহ ব্যাপক শিলাবৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এ সুযোগে নগর ইউনিয়নের কুণ্ডুপাড়া গ্রামের ফরিদুল ইসলাম মেম্বার ও গোপালপুর গ্রামের রফিকুল ইসলামের চালকল, বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীকোল বাজার সংলগ্ন রাশিদুল ইসলাম রাশিদের কাঠমিল, বাজিতপুর গ্রামের রিপন হোসেনের গভীর নলকূপসহ মোট ১১ জনের বাণিজ্যিক মিটার চুরি হয়। চোর চক্র মিটারগুলো চুরির পর চিরকুটে একটি নম্বর রেখে যায়।

মিটারের গ্রাহকেরা ওই নম্বরে যোগাযোগ করলে তাদের কাছে প্রতিটি মিটার ফেরত দিতে ৮ হাজার টাকা করে দাবি করে। এ টাকা ওই নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। যদি টাকা না দিয়ে মিটার লাগায়, তাহলে আবার মিটার চুরি হবে বলে মোবাইলে হুমকিও দেয় চোর চক্রের সদস্যরা। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় মিটার চুরির ঘটনাটি মৌখিকভাবে জানানো হয়েছে।

লক্ষ্মীকোল এলাকার কাঠ মিল মালিক রাশিদুল ইসলাম রাশিদ বলেন, গভীর রাতে মিটার চুরি করে নিয়ে গেছে। মিটারের স্থানে একটি চিরকুট লিখে তাতে মোবাইল নম্বর লিখে রেখে গেছে। চিরকুটে লেখা মোবাইল নম্বরে ৮ হাজার টাকা পাঠাতে বলা হয়। ওই নম্বরে কথা বলেছি। টাকা না দিয়ে মিটার লাগালে পুনরায় মিটার চুরি করবে বলে হুমকি দিয়েছে। পরে চোরের সঙ্গে দরদাম করে তাদের চাহিদামত টাকা বিকাশ করেছি। এরপর তারা দুই কিলোমিটার দুরে রাস্তার পাশের একটি বনের ঝোপের মধ্যে রাখা আছে বলে জানালে সেখান থেকে মিটার নিয়ে এসেছি।

রিপন হোসেন নামের একজন জানান, এ নিয়ে মোট তিনবার আমার মিটার একই কায়দায় চুরি হলো। এবারও চোরের দেওয়া নম্বরে কল দিলে টাকা চেয়েছে। বাধ্য হয়ে টাকা দিয়ে মিটার নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

বড়াইগ্রাম থানার ওসি শাফিউল আজম খান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোর শনাক্ত করাসহ মিটার উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park