সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি।

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পঠিত

‎বাবলু শেখ রাজবাড়ীঃ

‎রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা নিমিষেই পুরো বাজারজুড়ে ছড়িয়ে পড়ে, এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও হতাশা নেমে আসে। বহরপুর বাজারে পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ৫০০ মণ পাটসহ পাশের তুলার মিল,গ্যাস সিলিন্ডার, কাপড়, মুদিখানাসহ ৪০ টি দোকান পুড়ে যায় ।
‎অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

‎এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ৩ জন আহত হয়েছেন। তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।
‎সোমবার (৯ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ারসার্ভিসের ৩ টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

‎স্থানীয় বাজার ব্যবসায়ীদের দাবী বাজারে কোন পাম্পের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। এ কারণে ক্ষতির পরিমাণ কিছুটা বেশি হয়েছে।

‎পাট ব্যবসায়ী মিলন সিকদার বলেন, আমার গোডাউনে ২ শ মণের বেশি পাট ছিলো। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

‎এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা দেওয়ান সোহেল রানা বলেন, পাটের গোডাউনের পাশে তুলার মিল থেকে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাজারের নিকটতম কোন পুকুর না থাকায় দূরের দুইটি পুকুর থেকে পানি আনতে হয়েছে।

‎বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগীতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park