
ইকবাল হোসেন
ত্রিশাল (ময়মনসিংহ)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপন উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে সোমবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ রাশেদুল ইসলাম হলরুম-এ জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসক সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ জাহাঙ্গীর আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আইরিন ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুর নাহার এবং ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া,যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ-সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
সভায় জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, সাংস্কৃতিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।