সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহে মাদক সাম্রাট মনির আটক, উদ্ধার বিপুল নগদ অর্থ

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ:

ঝিনাইদহে আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম গডফাদার হিসেবে পরিচিত ১৬ মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন ও তার এক নারী সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির প্রায় দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয় তাকে ।

জানাযায়, জেলা পুলিশের মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযানে মাদক ব্যবসার মূলহোতা হিসেবে পরিচিত মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মনির হোসেন (৪৬) কে গ্রেফতার করা হয় । এসসময় তার এক নারী সহযোগীকেও আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৯১ হাজার ৪২০ টাকা জব্দ করা হয়। পুলিশ সূত্রে আরো জানা যায়, মনির হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহ, নাটোর, ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক, অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আন্তঃজেলা মাদক চক্র পরিচালনার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তথ্য রয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশের প্রধান এসপি বিল্লাল হোসেন জানান, মাদকের বিস্তার রোধে তাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মনিরের অন্যান্য সহযোগী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park