শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: উমর ফারুক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন ও নির্মাণকাজের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, নগর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুবদল সভাপতি মো. মিঠু, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সুমন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য ও নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি আরও সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। শেষে অতিথিবৃন্দ নির্মাণকাজের সফল বাস্তবায়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park