সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

চিরনিদ্রায় শায়িত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

আজ ১২ জুলাই ভোর ৪টা ১৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও দেশের প্রবীণ আইনজীবী ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমাজ ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য তিনি বাংলাদেশের সাবেক স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর, যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পাস করেন। দেশে ফিরে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন। তাঁর রাজনৈতিক জীবনে ছাত্র ফেডারেশনের মাধ্যমে রাজনীতিতে পা রাখা এই নেতা পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি পঞ্চগড়-১ ও ঢাকা-৯ সহ বিভিন্ন আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার রাষ্ট্রীয় দায়িত্ব ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, ২০০২ সালে অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। মন্ত্রীত্ব বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি আইন, বিচার, সংসদ বিষয়ক, ভূমি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park