সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার রাশিয়ান হাউসে বর্ণাঢ্য সাংস্কৃতিক ও আলোচনা সন্ধ্যার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও মানবিক সংযোগ। সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব)-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৪তম নির্বাহী কমিটির শুভ অভিষেক উপলক্ষে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ধানমন্ডির রাশিয়ান হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনকারী বাংলাদেশি গ্র্যাজুয়েটরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানসূচির শুরুতে ছিল নিবন্ধনের পর জাতীয় সংগীত পরিবেশন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং সাব-এর ইতিহাসভিত্তিক উপস্থাপনা। পরবর্তীতে সাধারণ সম্পাদকের স্বাগত বক্তব্য ও সভাপতির ভাষণের পর আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় সাব-এর নবনির্বাচিত ১৪তম কমিটির নির্বাহী সদস্যদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। তিনি সাবেক শিক্ষার্থীদের ঢাকা ও মস্কোর মধ্যকার “বন্ধুত্বের অনন্য ও জীবন্ত সেতু” হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, শিল্প ও বৈজ্ঞানিক অগ্রগতির পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে এই গ্র্যাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী) জহির উদ্দিন স্বপন, এমপি দেশের সার্বিক উন্নয়নে সাব-এর সদস্যদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সাবেক সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনকারীদের জ্ঞান ও দক্ষতা প্রকৌশল, চিকিৎসা, শিক্ষা, কৃষি, বিজ্ঞান ও জনশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়। তিনি সত্তর ও আশির দশকে সুদূর সোভিয়েত ইউনিয়নে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমানো বাংলাদেশি শিক্ষার্থীদের সাহস ও প্রত্যয়ের কথা স্মরণ করেন এবং তাঁদের “মৈত্রী ও সংস্কৃতির দূত” হিসেবে আখ্যা দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল এক আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে মহাকবি আলেকজান্ডার পুশকিনের বিশ্বখ্যাত কবিতা ‘আই লাভড ইউ’ আবৃত্তি, ভরতনাট্যম ও মণিপুরী নৃত্য এবং প্রখ্যাত শিল্পী তিমির নন্দীর কণ্ঠে কালজয়ী রাশিয়ান গান ‘মস্কো নাইটস’ পরিবেশিত হয়।

সবশেষে আমন্ত্রিত শিল্পী ও অতিথিদের সম্মিলিত কণ্ঠে ‘আমরা করব জয়’ (উই শ্যাল ওভারকাম) গানটির মাধ্যমে সাংস্কৃতিক পর্বের সমাপ্তি ঘটে। এরপর প্রীতি নৈশভোজ ও দলগত আলোকচিত্র গ্রহণের মাধ্যমে বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বের এই ঐতিহাসিক ও স্মরণীয় সন্ধ্যার সমাপ্তি হয়। অনুষ্ঠানে সাব-এর সভাপতি ড. প্রকৌশলী মোস্তফা আবিদ খান ও সাধারণ সম্পাদক স্থপতি তানিয়া আতিক সহ সাবেক অ্যালুমনাইগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park