বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে বুধবার ১৪অক্টোবর ২০২৬ ইং তারিখ সকাল ১১ ঘটিকায় সুইজারল্যান্ড সরকারের সহায়তায়, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ইএসডিও-গোফরইমপ্যাক্ট প্রকল্প ও ইউনিয়ন পরিষদের আয়োজনে জনগণের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার উন্নয়ন চাহিদা, বিদ্যমান সমস্যা ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। স্থানীয় জনগণ তাদের নিজ নিজ এলাকার সড়ক যোগাযোগ, পানি ও স্যানিটেশন, পরিবেশ, অবকাঠামোসহ বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী, সঞ্চালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি জাকির হোসেন এবং ইএসডিও-এর প্রতিনিধিবৃন্দ। এছাড়াও ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, জনগণের উন্নয়ন চাহিদা ও অগ্রাধিকারকে ভিত্তি করে বাহাদুরপুর ইউনিয়নের একটি খসড়া বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। পরিকল্পনা প্রণয়নের আগে বিভিন্ন ওয়ার্ড সভা, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সভা এবং ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি (UDCC) থেকে স্থানীয় জনগণের মতামত ও চাহিদা সংগ্রহ করা হয়। এসব সভায় প্রাপ্ত প্রস্তাব ও অগ্রাধিকারের ভিত্তিতেই খসড়া পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। উন্মুক্ত অংশীজন সভায় ইউনিয়ন পরিষদ খসড়া পরিকল্পনাটি জনগণের সামনে উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও সংশোধনের প্রস্তাব দেন। বক্তারা বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হলে তা আরও বাস্তবভিত্তিক, জনবান্ধব ও কার্যকর হয়। পাশাপাশি স্থানীয় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়। সভায় প্রাপ্ত মতামত ও সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের মাধ্যমে বাহাদুরপুর ইউনিয়নের বার্ষিক উন্নয়ন পরিকল্পনাটি চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park