
আরিফ বিল্লাহ।
পিরোজপুর
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায় ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য(ইয়াবা) সহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি)।
২৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭ঃ৩০ টার সময় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে রাহাত কবিরাজ এবং সহিদুল কবিরাজ নামে ২ মাদক ব্যাবসায়ীকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য(ইয়াবা) সহ আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি কর্মকর্তা মোঃ মশিউর
রহমান।
পিরোজপুর জেলা ডিবির সবচেয়ে সফল এবং চৌকস এ কর্মকর্তা জানান
পিরোজপুর জেলা পুলিশ সুপার, মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা,র সার্বিক দিকনির্দেশনায়, এসআই পলাশ বিশ্বাস সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) একটি চৌকস টিম ২৯/১০/২০২৬ খ্রি. বুহস্পতিবার আনুমানিক সন্ধা ৭ঃ৩০ ঘটিকায়, বিশেষ অভিযান পরিচালনাকালে পিরোজপুর ভান্ডারারিয়া থানাধীন পৌর ৩নং ওয়ার্ড, নিজ ভান্ডারিয়া, টিএনটি রোড সহিদুল কবিরাজের বসত ঘড়ের সামনে ফাকা রাস্তার উপর অবস্থান করে মাদক বিক্রয়ের সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই।গ্রেফতারকৃত দুই জন যথাক্রমে ০১/ মোঃ রাহাত কবিরাজ
০২/ মোঃ সহিদুল কবিরাজ (৫৩) সর্ব সাং ভান্ডারিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
মাদক নিয়ন্ত্রনে ডিবির অভিযান অব্যাহত থাকবে।
স্হানীয় বাসিন্দারা জানান নানা শ্রেনী পেশার মানুষ বিশেষ করে মরননেশা ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িয়ে পড়ছে।পুলিশের সাথে অনেক মাদক ব্যবসায়ীকে ওঠাবসা করতে দেখা যায়।যার কারনে মাদক নির্মূল অভিযান খুব একটা ফলশ্রুত হচ্ছেনা।ডিবির লোকবল বাড়িয়ে মশিউর রহমানের মত যোগ্য কর্মকর্তাদের ক্ষমতা দিলে দ্রুত মাদক নির্মূল সম্ভব হবে।