রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চালককে কুপিয়ে ছিনতাই, অভিযোগের পর পরই ছিনতাইকারী গ্রেফতার ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ডা. লিটন ‎ সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: ডা. শফিকুর রহমান রাজশাহীতে ডিবির ধাওয়ায় মাদকসহ গাড়ি ফেলে পালালেন মাদক সম্রাটরা বানারীপাড়া-উজিরপুরে মাদক কারবারের অভিযোগ ঘিরে উত্তেজনা, নিরাপত্তা চেয়েছেন জিয়াউর রহমান পার্বতীপুরে ল্যাম্ব এর ৫০ বছর পূর্তিতে- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সালথায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন কৃষ্ণা বাড়ই রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার; বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা

দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

সুজন চন্দ্র দাস
দাউদকান্দি (কুমিল্লা)

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে চুরির মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি ও সন্দেহভাজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিক নির্দেশনায় পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির মামলায় রাব্বি হোসেন (১৯), সিআর পরোয়ানাভুক্ত সোহরাব (৪৫) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় মুজাহিদুল ইসলাম বিপ্লব (২২) ও মো. শাকিল (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাব্বি হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার মালছোয়া গ্রামের বাসিন্দা। সোহরাব দাউদকান্দির তালতুলি এলাকার বাসিন্দা। অন্যদিকে বিপ্লব চিনামুড়া এবং শাকিল বারপাড়া ইউনিয়নের কানুরা এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park